সাধারণ সম্পাদকের রিপোর্ট: শ্রমজীবীদের জয় অবশ্যম্ভাবী

সাধারণ সম্পাদকের রিপোর্ট: শ্রমজীবীদের জয় অবশ্যম্ভাবী - মঈনুদ্দীন নাসের

লেখক: মঈনুদ্দীন নাসের

সাধারণ সম্পাদক

যদি কেউ আমাকে প্রশ্ন করে মওলানা ভাসানী ক্ষমতা চাননি, প্রতিপত্তি চাননি কিংবা গুরু সাজার লোভ করেননি, তবে একনিষ্ঠভাবে তিনি কি চেয়েছিলেন- আমার এক কথায় উত্তর হবে তিনি সাধারণ মানুষের মুখে হাসি দেখতে চেয়েছিলেন। যেখানে থাকবে না কোন প্রকার লুটেরাদের প্রতিপত্তি, কিংবা জমিদারের প্রতাপ বা ফ্যাসিবাদের ফ্যাসাদি ষড়যন্ত্র কিংবা আধিপত্যবাদের ক্ষমতা। মওলানা আবদুল হামিদ খান ভাসানী বুঝছিলেন যে, ‘বড়র প্রীতি বালির বাধ’ একটি বাগধারা মাত্র নয়, বরং এটা একটি অকাট্য অনুসিদ্ধান্ত। আর সেজন্য জন্ম থেকে তিনি ছিলেন কায়মনোবাক্যে এক সাধারণ মানুষের পক্ষের সৈনিক। তিনি যেমন ছিলেন সমাজের সাথে মিশে থাকা একনিষ্ঠ মানুষ, সেবক, তেমনি তিনি ছিলেন অত্যাচারের বিরুদ্ধে এক সাইক্লোন।

মওলানা ভাসানী ক্ষমতার পূজারী ছিলেন না বটেই, তবে তিনি মুটে মজুর বা কৃষকদের অধিকারের প্রশ্নে তাদের ক্ষমতায়নের জন্য ছিলেন একট প্রচন্ড আক্রোসী শক্তি। আমরা যারা সমবেত হয়েছি আজ আমরা তার সেই শক্তির পূজারী। এই শক্তি বার বার ইতিহাসের পাতায় তাদের নাম লিখিয়েছেন। রাজনীতির পাঠ উন্মোচন করেছেন। জ্ঞানতাপস আধ্যাপক আব্দুর রাজ্জাকের ভাষায় বলা যায় ‘ The Political Development in the country have been noticed or registered in the activities of those peoples who have been able to bring themselves to the notice of the world’ (Political parties in India-Page 93).

প্রফেসর রাজ্জাক গণমানুষের অধিকারের কথা বলতে গিয়ে যেমন রাজনৈতিক চক্র যানের কথা ভুলেননি তেমন গণ মানুষের ভাবাবেগের দাপট নিয়ে খেলতে গিয়ে মওলানা ভাসানী কখনও নিয়মাতান্ত্রিক রাজনীতির পথ ছাড়েন নি। ‘প্রপেট অব ভায়োলেন্স’ হিসেবে পশ্চিমারা তাকে চিহ্নিত করলেও অধ্যাবধি যেমন মানুষের অধিকার প্রতিষ্ঠায় লড়াকু সৈনিক চেগুয়েভেরা, মেলকম এক্স কিংবা সর্বোচ্চ পর্যায়ে বা উপরোপের শ্রমজীবী জনগণের কাঙ্খিত স্বপ্নের বাস্তবায়ন হয়নি তেমনি আজও এখানে চলছে ধনীদের বিরুদ্ধে দরিদ্রের লড়াই। আর সেই কারণে ভায়োলেন্স বার বার ফিরে আসবে। তাই আমরা আমাদের অন্তস্থল থেকে তাকে স্মরণ করব।

মানুষের আত্মা, মানুষের সাচ্ছ্যন্দের মুক্তি যতদিন মিলবে না, ততদিন মওলানা ভাসানীর নাম উচ্চারিত হবে। আজও যেমন হচ্ছে, আর দিন দিন বাড়ছে তার চর্চ্চা, তাকে জানার স্পৃহা। তরুন থেকে তরুনতর পর্যায়ে বিস্তারিত হচ্ছে তার পরিধি।

প্রশ্ন আসতে পারে মওলানা ভাসানীর কি রাজনৈতিক পূর্বাপর নেই? বস্তুত বাংলার ইতিহাসে দেখা যায় বৃটিশ সামাজ্যবাদ বিরোধী যুদ্ধের অন্যতম পূরাধা ব্যক্তি ফকির মজনু শাহ বুরহান, যাকে মওলানা ভাসানীর অন্যতম ভাব ও বিদ্রোহী চেতনার পূর্বসূরি বলা হয়। ফকির মজনু শাহ যখন মারা যান তার শত বর্ষ পরেই মওলানা ভাসানীর জন্ম বলে বিভিন্ন সূত্রে জানা যায়। ফকির মজনু শাহ সম্পর্কে জানা মওলানার পক্ষে সম্ভব ছিল শুরুতে। কারণ ফকির মজনু শাহ্ এর শিষ্যদের সম্পর্কে জানা মওলানার কোনভাবে অবান্তর নই। বাংলার ফকির মজনু শাহ মুসলিম ফকির, দরবেশ ও হিন্দু সন্ন্যাসীদের ঐক্যবদ্ধ করে বৃটিশ বেনিয়া ও তাদের দোসরদের বিরুদ্ধে পথে প্রান্তরে সশস্ত্র সংগ্রাম করেছিলেন। তার মৃত্যু হয় ১৭৮৩ সালে। ফকির ও সন্নাসী বিদ্রোহ বৃটিশদের বিরুদ্ধে প্রথম সশস্ত্র সংগ্রাম। তার ভাবশিষ্য মওলানা ভাসানী যে তার জীবনের উষালগ্নে সাধু সন্তদের স্বাধীন মনোভাবের ধারণা পেয়েছিলেন তা বলা বাহুল্য। আরেকটু পেছনের রেশ ধরে বলা যায়, বাংলার ইতিহাসে হযরত শাহ জালালের মতো কিংবা চট্টগ্রামের বারো আউলিয়ার মতো কিংবা নসরত শাহ এর মতো অথবা শাহ মকদুম এর মতো সমাজ সংস্কারক ছিলেন। আমরা এখানে বসে মওলানা ভাসানীর সাথে তাদেরও স্মরণ করি। যদি এখানে দাড়িয়ে গ্লাডিয়েটরদের অধিকার প্রতিষ্ঠার জন্য স্পারটাকাস যে রোমান সামান্তদের মোকাবেলা করেছিলেন তাদের নিরিখে যদি বাংলার ফকিরদের স্পারটাকাস উত্তরসূরি বলা হয় তাহলে অত্যুক্তি কিংবা বিভ্রান্তিকর হবে কি?।

এই সবের নিরিখে মওলানা ভাসানীকে নিয়ে এই পূঁজিবাদী বিশ্বের ভূখন্ডে বসে এই ফাউন্ডেশন যাত্রা শুরু করে ২০১০ সালের ডিসেম্বর মাসে। আজ ১৬ বৎসর অতিক্রান্ত হতে চলল। এর মধ্যে আমরা যাদের নিয়ে শুরু করেছিলাম তাদের অনেকেই আমাদের মাঝ থেকে হারিয়ে গেছেন। এই দীর্ঘদিনের পথ চলায় আমরা অনেকের ভালবাসায় সিক্ত হয়েছি। এই পথপরিক্রমায় আমরা দায়িত্ব নিয়েছি ২০২৩ সালে। ২০২৩ সালের ১০ই সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় ৪র্থ আন্তর্জাতিক কনভেনশন, ২০২৪ সালের জুলাই বিপ্লবের পর অনুষ্ঠিত হয় ৫ম কনভেনশনের। স্বল্প পরিসরে হলেও এই কনভেনশন ছিল ফ্যাসীবাদ বিরোধী বিজয়ে উৎসব মুখরিত। ভাসানী ফাউন্ডেশন প্রবাসে থেকে যতটুকু সম্ভব আন্দোলনে শরিক হয়েছে। অর্থ সংগ্রহ থেকে শুরু করে আমেরিকার প্রশাসনের সাথে যোগাযোগ ও বিভিন্ন আন্দোলন সমর্থনকারী বিদেশী সংগঠনের সাথে যোগাযোগ রক্ষা করেছে। আর ২০২৬ সালের বর্তমান ৬ষ্ঠ কনভেনশনে বাংলাদেশী শীর্ষ বুদ্ধিজীবী, ২০২৪ সালের আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব, যার কণ্ঠ থেকে আমরা প্রবাসে বসে প্রথম শুনি ফ্যাসীবাদী সরকারকে ক্ষমা চেয়ে পদত্যাগ এর আহ্বান। তিনি উপস্থিত রয়েছেন। তার নাম ড. সলিমুল্লাহ্ খান। ২০২৪ সালের আন্দোলনে বলতে হয় সমাজ সচেতন মানুষ ছিলেন সক্রিয়। অথচ রাজনৈতিক দলগুলোর নেতৃত্ব ছিল গৌণ। বুদ্ধিজীবী মহল থেকে সরকার পতনের ১ দফা দাবী উঠার পরও রাজনৈতিক কোন কোন দল নেতা বলেছেন ‘আমরা এক দফার জন্য প্রস্তুত নই’। সেজন্য মওলানা ভাসানীর রাজনীতি যেমন ছিল সমাজের মানুষকে জাগানো তেমনি ছিল তার রাজনৈতিক সংগঠনমুখী। যে সংগঠন হবে গণমুখী চরিত্রের। যতদিন এই ফাউন্ডেশন বেঁচে থাকবে ততদিন তা গণমুখী ভূমিকা পালন করে যাবে। সবকিছুর পর বলা যায়, ২০২৪ সালের অভ্যূথানে কোন রাজনৈতিক দল নেতৃত্ব দেয়নি, নেতৃত্ব দিয়েছে ছাত্র ও গণ মানুষ, রিক্সাওয়ালা ও মুটে মজুর। যে কারণে অভ্যূত্থান উত্তর পথচলা ছিল বড়ই বন্ধুর। আজও তা বিদ্যমান। এই আন্দোলন এর সূত্রপাত ২০১৯ সাল থেকে হলেও এর পেছনে যে শক্তি কাজ করেছে তা কখনও সামনে আসতে পারেনি। ফ্যাসীবাদের পতন ঘটালেও সে শক্তি কোনভাবেই মজুরদের রাজ কায়েমের শক্তি রাখেনি। তাই আজ সময় এসেছ সে রাজ কায়েমের। যখন এই সংগঠন শুরু হয় তখনও আমেরিকায় কমিউনিজমের কথা তো দূরে থাক সমাজতন্ত্রের কথা বলা যেত না। কিন্তু এখন আমরা যখন দায়িত্ব ছাড়ছি তখন বামপন্থী বলতে আমেরিকায় বোঝানো হয় সমাজতন্ত্রী। শ্রমজীবী, কৃষিজীবি মানুষের হয় সুনিশ্চিত।

Share with