Our Events
৯ নভেম্বর ২০২৬
৯ নভেম্বর ২০২৬ ইংরেজি জ্যামাইকার হালাল ডায়নারে মওলানা আবদুল হামিদ খান ভাসানী ফাউন্ডেশন এর উপদেষ্টা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতি করেন সংগঠনের সভাপতি জনাব মোহাম্মদ আলী ইমাম। পরিচালনা করেন সাধারণ সম্পাদক জনাব শাহাব উদ্দিন সাগর। উপস্থিত এবং বক্তব্য রাখেন সর্ব জনাব কাজী আজহারুল হক মিলন, এবিএম উসমান গনি, মোহাম্মদ আলী, জহিরুল হক মুকুল,শেখ সিরাজ, মোঃ হাবিবুর রহমান,আবু তালের চৌধুরী চান্দু , আবু তাহের, কামরুল আলম কামরুল। সভায় আগামী ১৭ নভেম্বর মওলানার মৃত্যু বার্ষিকীর আলোচনা সভা নিয়ে আলোকপাত করা হয়।
৭ অক্টোবর ২০২৬
গত ৭ অক্টোবর ২০২৬ ইংরেজি মওলানা আবদুল হামিদ খান ভাসানী ফাউন্ডেশন ইউএসএর দায়িত্ব হস্তান্তর করা হয়। ২০২৭-২০৩০ মেয়াদে গঠিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী সাধারণ সম্পাদক মঈনুদ্দিন নাসের। এসয় সংগঠনের প্রধান উপদেষ্টা সিরাজ উদ্দিন মিয়া সাথী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পুনরায় নির্বাচিত সভাপতি মোহাম্মদ আলী ইমাম ও নতুন সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন সাগর বক্তব্য রাখেন। ইমাম। পরিচালনা করেন সাধারণ সম্পাদক জনাব শাহাব উদ্দিন সাগর। উপস্থিত এবং বক্তব্য রাখেন সর্ব জনাব কাজী আজহারুল হক মিলন, এবিএম উসমান গনি, মোহাম্মদ আলী, জহিরুল হক মুকুল,শেখ সিরাজ, মোঃ হাবিবুর রহমান,আবু তালের চৌধুরী চান্দু , আবু তাহের, কামরুল আলম কামরুল। সভায় আগামী ১৭ নভেম্বর মওলানার মৃত্যু বার্ষিকীর আলোচনা সভা নিয়ে আলোকপাত করা হয়।
৩০ অক্টোবর ২০২৬
গত ৩০ অক্টোবর ২০২৬ ইংরেজি, শুক্রবার মওলানা আবদুল হামিদ খান ভাসানী ফাউন্ডেশন ইউএসএ ইনকের কার্যকরি কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। জ্যামাইকার খলিল পার্টি হলে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ আলী ইমাম। পরিচালনা করেন সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন সাগর।
সভায় সর্বজনাব এম এ সাদেক, সালাহ উদ্দিন আহমেদ, তাসের মাহমুদ, মোহাম্মদ কিউ জামান, খন্দকার ফরহাদ, শাহ আলম দুলাল, নাজমুল আলম শ্যামল, নার্গিস রহমান, নুর আমিন, দেলোয়ার হোসেন শিপন, মোস্তফা করিম ফরিদ উপস্থিত ছিলেন। সভায় ৭ জন সদস্যকে নতুন করে কোঅপ্ট করা হয়েছে। তারা হলেন, সর্বজনাব জাহাঙ্গীর সারওয়ার্দী, ছালেহ আহমেদ মানিক, আজিজুল হাক মুন্না, আমিন মেহেদী বাবু, হায়দার, নাজনীন বেগম ও শামসুন নাহার নিম্মি।
গঠন করা হয় একটি উপদেষ্টা কমিটিও। উপদেষ্টা কমিটির সম্মানিত সদস্যরা হলেন; সর্বজনাব, সিরাজ উদ্দিন সাথী (বাংলাদেশ), ড. সলিম উল্লাহ খান (বাংলাদেশ), মোহাম্মদ আকতার হোসেন, ডা. ওয়াদুদ ভূঁইয়া, সাঈদ তারেক, ওসমান গণি, গিয়াস আহমেদ, আজহারুল হক মিলন, মোহাম্মদ আলী, জহিরুল হক মুকুল, নাহিদুল ইসলাম খাঁন (জর্জিয়া), ইমরানুল হক চাকলাদার (ফ্লোরিডা), আবু তালেব চৌধুরী চান্দু, আবু তাহের, হাবিবুর রহমান, আহসান হাবিব, হারুন উজ জামান ভূঁইয়া, শেখ সিরাজুল ইসলাম।
সভায় কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়। এগুলো হলো: ১। গঠনতন্ত্র প্রণয়ন উপ-কমিটি গঠন। ১৭ নভেম্বর ২০২৬ ইংরেজি নিউইয়র্কে মওলানার ৫০তম মৃত্যুবার্ষিকীর আলোচনা ও দোয়া মাহফিল উপলক্ষে কমিটি গঠন করা হয়। গঠনতন্ত্র উপ-কমিটির প্রধান করা হয়েছে জনাব তাসের মাহমুদকে। এর সঙ্গে থাকবেন জনাব কিউ জামান এবং শাহ আলম দুলাল। আগামী ৯০ দিনের মধ্যে দায়িত্বপ্রাপ্তগণ গঠনতন্ত্র প্রণয়ন করে কার্যকরী কমিটির কাছে জমা দেবেন।
এছাড়া মৃত্যবার্ষিকীর আলোচনার আয়োজন উপলক্ষে গঠিত উপ-কমিটির আহবায়ক করা হয়েছে জনাব এম এ সাদেককে। মেম্বার সেক্রেটারি করা হয়েছে জনাব এসএম ফেরদৌসকে। চিফ কোঅর্ডিনেটর করা হয়েছে জনাব কিউ জামানকে। কোঅর্ডিনেটর হিসেবে থাকবেন জনাব ফরহাদ খন্দকার, জনাব আজিজুল হক মুন্না ও জনাব শাহ আলম দুলাল। সদস্য করা হয়েছে জনাব ফারুক হোসেন মজুমদার, জনাব দেলোয়ার হোসেন শিপন এবং জনাব এবিএম সালাহ উদ্দিনকে। দুই উপকমিটিতে সংঠনের সভাপতি এবং সাধারণ সম্পাদক পদাধিকার বলে সদস্য থাকবেন।
সভায় ১৭ নভেম্বর আলোচনা সভা উপলক্ষে সদস্যদের কাছ থেকে ৫০ ডলার হিসেবে প্রাথমিক চাঁদা নির্ধারণ করা হয়েছে।









